প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 23-10-2025 ইং
সংবাদ শিরোনামঃ বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ধারা সংযোজন
বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনের মামলায় গ্রেফতার বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে নতুন ধারা সংযোজন করা হয়েছে।
শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে আদালত সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী মামলা করেছেন। পরে, তার অপরাধের মধ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়টি ধরা পড়ায় মামলায় সংশ্লিষ্ট ধারা সংযোজন করা হয়েছে।
আদালত একইসঙ্গে তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে শ্রীশান্ত রায় সংশ্লিষ্ট কারাগারে রয়েছেন এবং মামলার তদন্ত কার্যক্রম চলছে।
বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের নতুন ধারা সংযোজন ও জামিন নামঞ্জুরের মাধ্যমে মামলার তদন্ত আরও ত্বরান্বিত হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Desher TV USA