বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
গণপ্রতিনিধিত্ব আদেশ-২০২৫ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে আর একক প্রার্থী হিসেবে বিনাভোটে জয়ের সুযোগ থাকছে না। নতুন বিধান অনুসারে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলেও নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নতুন গণপ্রতিনিধিত্ব আদেশ-২০২৫ অনুযায়ী, কোনো আসনে একক প্রার্থী থাকলেও তাকে বিনাভোটে বিজয়ী ঘোষণা করা যাবে না। সেই আসনেও ভোটগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
আগে আইন অনুযায়ী, কোনো আসনে একক প্রার্থী থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে বিজয়ী ঘোষণা করা হতো। তবে নতুন সংশোধনীতে ভোটারদের মতামত প্রকাশের সুযোগ নিশ্চিত করা হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ-২০২৫ অনুযায়ী একক প্রার্থী থাকলেও ভোট হবে—বিনাভোটে জয় আর নয়, বলছে নতুন আইন।