বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
চলতি মাসের মধ্যেই ২০০ আসনে একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন,
“আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী চূড়ান্তের কাজ দ্রুতগতিতে চলছে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে চলতি মাসের মধ্যেই অন্তত ২০০ আসনে একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে।”
তিনি আরও বলেন, ‘প্রত্যেক আসনে একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন। তবে শরিকদের সঙ্গেও আলোচনা করে চূড়ান্ত মনোনয়ন নির্ধারণ করতে হয়। যারা মনোনয়ন পাবেন না, তাদের অন্যভাবে মূল্যায়নের সুযোগ থাকে।’
তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত এবং জোটভিত্তিক প্রার্থীতার ক্ষেত্রেও আলোচনা চলছে।
দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থীদের যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে জনগণের গ্রহণযোগ্যতা, সাংগঠনিক ভূমিকা ও এলাকায় সক্রিয়তাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
আগামী সপ্তাহে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হতে পারে বলেও জানান তিনি।