বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলের ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দিয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে,
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য দলের ৭ নেতাকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
দলীয় পুনর্বিবেচনার মাধ্যমে নেতাদের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে এবং তারা পুনরায় দলের সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়,
“দলের ঐক্য এবং শক্তিশালী সাংগঠনিক কাঠামো নিশ্চিত করার স্বার্থে ৭ নেতার বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা করে তা বাতিল করা হলো। তারা অবিলম্বে তাদের প্রাথমিক সদস্যপদে ফিরে আসবেন এবং দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করবেন।”
দলের সিনিয়র নেতারা জানিয়েছেন, প্রাথমিকভাবে বহিষ্কৃত নেতাদের সঙ্গে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধান করা হয়েছে, যাতে দল অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখতে পারে।