বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে অভিযান
চালিয়ে কোস্ট গার্ড একটি
গোপন বন্দিশালা থেকে নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে।
কোস্টগার্ডের টেকনাফ স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্টেশনটির কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. সালাহউদ্দিন রশীদ তানভীর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ধারকৃত ব্যক্তিদের সাগরপথে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করা
হয়েছিল। অভিযানকালে স্থানীয় পাহাড়ি এলাকা ও ছড়ার আশেপাশের
জঙ্গলে তল্লাশি চালানো হয়। তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট
গার্ডের কর্মকর্তা জানান,
“উদ্ধারকৃত
ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও খাবারের ব্যবস্থা
করা হয়েছে। পরে তারা স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।”
অভিযানটি
স্থানীয় জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর
সহযোগিতায় পরিচালিত হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, এই ধরনের মানবপাচার
প্রতিরোধে এ ধরনের অভিযান
অব্যাহত থাকবে।