বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ১২ দিন পর পুড়ে যাওয়া গার্মেন্টস ভবন থেকে মার্জিয়া সুলতানা (১৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার মেয়ের বাবা এলাকার কয়েকজনকে সঙ্গে নিয়ে ভেতরে গিয়ে নিখোঁজ থাকা মেয়েটির অগ্নিদগ্ধ মরদেহ শনাক্ত করেন।
ধ্বংসস্তূপের নিচে মরদেহটি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের সময় মার্জিয়া ভবনের ভেতরেই আটকা পড়েছিলেন।
উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।