বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, বর্তমান সময়ে দেশে চতুর্দিকে নানা ষড়যন্ত্র চলমান, যার সঙ্গে জড়িত রয়েছে অদৃশ্য শক্তি ও ধান্দাবাজ গোষ্ঠী। এসব প্রভাব মোকাবিলা এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে দেশের জন্য স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে এই দাবি করেন তিনি।
দুদু আরও বলেন, জনগণকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলে তা গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবে। তিনি সতর্ক করে বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় দূর্নীতি ও ষড়যন্ত্র কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এসবকে প্রতিহত করার জন্য সব ধরনের পদক্ষেপ নিতে হবে।
তিনি উল্লেখ করেন, বিএনপি সবসময় সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের পক্ষপাতী এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য যে কোনো অংশীদারের সঙ্গে সংলাপেরও প্রস্তুত। এছাড়া, তিনি রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানিয়েছেন, তারা যেন নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থির না করেন এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করেন।
এই মন্তব্যের মাধ্যমে বিএনপি পুনরায় জোর দিয়েছে, ভোটাধিকার ও নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।