বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসন থেকে
প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটি এবং সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।
দলীয়
সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড তাকে এই আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে।
ফরিদপুরে দলের তৃণমূল পর্যায়ে সক্রিয় নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার
কারণে তাকে এই আসনে মনোনয়ন
দেওয়া হয়েছে বলে জানা গেছে।
শামা
ওবায়েদ বলেন, “ফরিদপুরের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমি জনগণের পাশে থাকব।”
রাজনৈতিক
মহলে ধারণা করা হচ্ছে, ফরিদপুর-২ আসনে তার
প্রার্থিতা বিএনপির জন্য একটি শক্তিশালী উপস্থিতি তৈরি করবে।