বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে
প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী
মির্জা আব্বাস।
সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটি এবং সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড তাকে এই আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং রাজধানী অঞ্চলে শক্ত জনভিত্তির কারণে মির্জা আব্বাসকে এই আসনে প্রার্থী
করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।
রাজনৈতিক
বিশ্লেষকদের মতে, মির্জা আব্বাসের প্রার্থী হওয়ায় ঢাকা-৮ আসনে একটি আলোচিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে
যাচ্ছে। তিনি ইতোমধ্যে নির্বাচনী এলাকায় গণসংযোগ ও দলীয় কার্যক্রম
জোরদার করেছেন।