বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
চট্টগ্রাম-১০ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটি এবং সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড তাকে এ আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে। চট্টগ্রাম নগর রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থেকে তিনি দলের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আমীর খসরু মাহমুদ চৌধুরীর প্রার্থী হওয়ায় চট্টগ্রাম-১০ আসনে একটি আলোচনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি ইতোমধ্যে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী প্রস্তুতি ও গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন।