বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
বলিউডের কিং খান শাহরুখ খান এবার
ফিরছেন নতুন এক রূপে। আসন্ন
অ্যাকশন-থ্রিলার ছবি ‘কিং’-এ তিনি অভিনয়
করবেন এক ভিলেন চরিত্রে।
ইতোমধ্যেই ছবিটি নিয়ে বলিউডজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
শাহরুখের
সঙ্গে ছবিটিতে রয়েছেন তার মেয়ে সুহানা খান।
এটি হবে বাবা-মেয়ের প্রথম যৌথ সিনেমা। ‘কিং’ পরিচালনা করছেন সুজয় ঘোষ, প্রযোজনা করছে শাহরুখের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও সিদ্ধার্থ আনন্দের
মার্ফি প্রোডাকশন।
বলিউডের
ঘনিষ্ঠ সূত্র জানায়, ছবিতে শাহরুখকে দেখা যাবে এক রহস্যময় আন্ডারওয়ার্ল্ড
ডন হিসেবে, যিনি একসময় ছিলেন সরকারি এজেন্ট। গল্পে অ্যাকশন, থ্রিলার ও আবেগের মিশেল
থাকবে।
‘কিং’
মুক্তির সম্ভাবনা রয়েছে আগামী বছরেই। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর
পর এই ছবিতে শাহরুখের
নতুন রূপ দেখতে মুখিয়ে আছেন ভক্তরা।