বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার নির্বাচনকে সামনে রেখে আয়োজিত গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।
“নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন বা দলের রাজপথে নামার অনুমতি নেই। আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে—তারা যেন পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখে।”