বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৬
আসন থেকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বুধবার রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
জোনায়েদ সাকি বলেন,
“আমরা জনগণের সত্যিকারের প্রতিনিধিত্ব করতে চাই—যেখানে রাজনীতি হবে মানুষের অধিকার, সমতা ও ন্যায়ের পক্ষে।”
তিনি আরও জানান, তার দল বিকল্প রাজনীতির ধারা গড়ে তুলতে কাজ করছে, যা দলীয় স্বার্থ নয় বরং সাধারণ মানুষের স্বার্থকেই প্রাধান্য দেবে।
দলীয় সূত্রে জানা গেছে, গণসংহতি আন্দোলন এবার দেশের বিভিন্ন আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে। এর মাধ্যমে তারা জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চায়।