বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতায় আসা বাংলাদেশের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট।
শুক্রবার ঐতিহাসিক ৭ নভেম্বর
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীরা উপস্থিতি হন। বিএনপি মহাসচিবের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি বলেন, “৭৫ পরবর্তী সময়ে
দেশ যখন রাজনৈতিক অস্থিতিশীলতা, অরাজকতা ও বিভ্রান্তির মধ্যে
নিমজ্জিত ছিল, তখন সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান দৃঢ় নেতৃত্ব দিয়ে দেশকে নতুন দিকনির্দেশনা দেন।”
বিএনপি
মহাসচিব বলেন, “জিয়াউর রহমানই দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন, স্বনির্ভর অর্থনীতির ভিত্তি স্থাপন করেন এবং জাতীয়তাবাদী চেতনার পুনরুজ্জীবন ঘটান। তাঁর নেতৃত্বেই দেশ আবার অগ্রগতির পথে ফিরে আসে।”
তিনি
আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী রাজনীতিই
বাংলাদেশের সংকট উত্তরণে পথ দেখাতে পারে।