বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্ব বিরোধের জেরে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় ধারালো অস্ত্র ব্যবহৃত হয়েছে এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা বাড়িঘর ও দোকানপাটে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ও প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা দ্রুত এলাকায় পৌঁছেছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, “ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শান্তি ফেরাতে সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”