বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক পুরুষ শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর শেওড়াপাড়ার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরে আজ (শুক্রবার) সকালে তাকে মিরপুর মডেল থানা থেকে আদালতে চালান করা হয়েছে।
পুলিশ জানায়, শিক্ষার্থীদের অভিযোগ গ্রহণ করে প্রাথমিক যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা হিসেবে অধ্যাপককে থানায় নেওয়া হয়েছে। পরে আজ (শুক্রবার) সকালে তাকে মিরপুর মডেল থানা থেকে আদালতে চালান করা হয়েছে। অভিযোগগুলো বিস্তারিতভাবে তদন্ত করা হবে।
অভিযোগকারী কয়েকজন শিক্ষার্থী দাবি করেছেন, অধ্যাপক এরশাদ হালিমের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগগুলো বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ মহলে আলোচিত হচ্ছিল। অবশেষে কয়েকজন শিক্ষার্থী সংগঠিত হয়ে অভিযোগ আনতে বাধ্য হন।