বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
ত্রয়োদশ জাতীয়
নির্বাচনের
আগেই
গণভোটের
আয়োজন,
অন্তর্বর্তী
সরকারের
তিন
উপদেষ্টার
অপসারণসহ
তিন
দফা
দাবি
জানিয়েছে
‘ইসলামি
আট
দল’।
শুক্রবার
আট দলের সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
ইসলামি
আট
দলের
নেতারা
অভিযোগ
করেন,
কিছু
উপদেষ্টার
পক্ষপাতমূলক
সিদ্ধান্তের
কারণে
জনগণের
আস্থা
কমেছে।
তাদের
অপসারণই
সুষ্ঠু
পরিবেশ
তৈরির
প্রথম
ধাপ
বলে
দাবি
করেন
তারা।
জামায়াতের
শীর্ষ পর্যায়ের এই নেতা বলেন, ‘আমরা আট দলসহ আরও কিছু দল চাই, ফেব্রুয়ারি মাসে রোজার আগে নির্বচন সফল হক। কিন্তু যেই কারণে জনগণ ১৫ বছর ভোট থেকে বঞ্চিত হয়েছিল, আবারো সেই অবস্থা তৈরি হয়েছে। আরেকটি পরিকল্পিত নির্বাচন হতে যাচ্ছে কি না, তা আশঙ্কা দেখা দিয়েছে।’
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের মন্তব্য করেন, এই সরকারের অধীনেও সুষ্ঠু নিরেপক্ষে নির্বাচন হওয়া সম্ভব নয়। এ নিয়ে রাজনৈতিক দলে অস্থিরতা তৈরি হয়েছে।
ইসলামি ৮ দলের নেতারা অভিযোগ করেন, সরকারের কিছু সিদ্ধান্ত ও উপদেষ্টাদের ভূমিকা নিয়ে জনগণের মাঝে সন্দেহ তৈরি হয়েছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে জরুরি ভিত্তিতে এসব সিদ্ধান্ত সংশোধন করার প্রয়োজন রয়েছে বলে তারা মনে করেন।