বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা
ক্যাম্পে ককটেল তৈরির একটি গোপন কারখানার সন্ধান পেয়েছে
ঢাকা
মহানগর
পুলিশ
(ডিএমপি)।
শুক্রবার পরিচালিত অভিযানে ৩৫টি তাজা ককটেল ও
বিপুল
পরিমাণ
ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা
হয়েছে।
ডিএমপি
জানায়,
গোপন
সংবাদের ভিত্তিতে ক্যাম্প এলাকার
একটি গোপন কারখানার তল্লাশি চালিয়ে
ককটেল
তৈরির
রাসায়নিক পদার্থ,
বিস্ফোরক সামগ্রী, তার,
লোহার
টুকরা,
সুইচ
এবং
অন্যান্য সরঞ্জাম পাওয়া
যায়।
পুলিশের কর্মকর্তারা জানান,
উদ্ধার
করা
ককটেলগুলো “তাৎক্ষণিক বিস্ফোরণযোগ্য” এবং
বড়
ধরনের
নাশকতার প্রস্তুতি চলছিল
বলে
প্রাথমিকভাবে ধারণা
করা
হচ্ছে।
ডিএমপি সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী
লীগ আগামী সোমবারকে (১৭ নভেম্বর) কেন্দ্র করে ককটেল তৈরি করছিল। ককটেলগুলো রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহের কথা ছিল।