বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
গাজীপুরের টঙ্গী এলাকায় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। রোববার (১৬ নভেম্বর) রাত
সাড়ে ৯টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা
জানিয়েছেন, বিস্ফোরণের শব্দে আশেপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তবে এ ঘটনায় কোন
হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনাস্থলের পাশেই আগে থেকে চেকপোস্ট ডিউটিরত ছিল পুলিশ সদস্যরা। পরে ঘটনাস্থলে এসে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করে নিয়ে যায় পুলিশ সদস্যরা।
নিরাপত্তা বাহিনী আশেপাশের এলাকায় টহল জোরদার করেছে এবং জনগণকে রাতের সময় অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বের হওয়ার
পরামর্শ দিয়েছে।