বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
মানবতাবিরোধী অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বলেন, রায়কে কেন্দ্র করে যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য
আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট সব দপ্তর প্রস্তুত
রয়েছে বলেও জানান তিনি।