বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
জুলাই হত্যাযজ্ঞে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার বহুল আলোচিত রায় আজ ঘোষণা করা
হবে। রায়কে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় সকাল থেকেই টানটান উত্তেজনা ও অতিরিক্ত নিরাপত্তা
লক্ষ্য করা যাচ্ছে।
রায়কে
সামনে রেখে ট্রাইব্যুনাল চত্বরে ব্যানার-পোস্টার নিয়ে অবস্থান নিয়েছেন জুলাই অভ্যুত্থানের শহীদদের পরিবার-স্বজনরা। নিহতদের ছবি সংবলিত ব্যানার হাতে তারা ‘ন্যায়বিচার চাই’, ‘দ্রুত রায় কার্যকর করতে হবে’—এ ধরনের স্লোগান
দিচ্ছেন। অনেকের চোখে ছিল দীর্ঘ প্রতীক্ষার অশ্রু, আবার কারও মুখে ছিল ন্যায়বিচারের প্রত্যাশা।
এদিকে
সম্ভাব্য জনসমাগম ও রাজনৈতিক উত্তেজনা
বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে। আদালতপাড়ায় অতিরিক্ত পুলিশ, র্যাব সদস্য
মোতায়েন করা হয়েছে। প্রবেশপথে তল্লাশি জোরদার করা হয়েছে এবং শুধুমাত্র অনুমতিপ্রাপ্ত ব্যক্তিদেরই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
সব
নজর এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে। রায় ঘোষণার মুহূর্ত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আদালতপাড়ায় উত্তেজনা ও উৎকণ্ঠা আরও
বেড়েছে।