বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও রাজনীতিক সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুলে দিলে সমর্থকরা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঠেকিয়ে দিতে পারে। তিনি সতর্ক করেছেন, শেষ পর্যন্ত বিক্ষোভ সহিংসতায় রূপ নিতে পারে।
এই হুঁশিয়ারি তিনি দিয়েছেন মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার রায়ের ঠিক আগে, আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে। জয় বলেন, “নির্বাচন কোনোভাবেই আওয়ামী লীগ ছাড়া হতে পারবে না এবং প্রয়োজন হলে আমরা সকলরকম পদক্ষেপ নেব।”
সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমার মায়ের কিছু হবে না, ভারত তাকে নিরাপদে রেখেছে :
জয়
রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই মন্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়াতে পারে।