1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

নির্বাচনের আগে শেখ হাসিনার ফাঁসি রায় কার্যকরের দাবি এনসিপি নেতার

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 17-11-2025 ইং
  • 40667 বার পঠিত
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার দাবি জানিয়েছেন সারজিস আলম

সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের রায়ে দোষী সাব্যস্ত হওয়া একজন ব্যক্তিকে জীবিত রেখে নির্বাচন আয়োজন দেশের আইন, ন্যায়বিচার গণতন্ত্রসবকিছুকেই প্রশ্নবিদ্ধ করবে। জনগণ ন্যায়ের পক্ষে রায় পেয়েছে; এখন প্রয়োজন দ্রুত কার্যকর।

তিনি আরও অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করেরাষ্ট্রীয় সন্ত্রাসচালানো হয়েছিল। তার দাবি, রায় কার্যকর না হলে দেশে অস্থিরতা আরও বাড়তে পারে।

সারজিস আলম সরকারকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচনের আগে ফাঁসির রায় বাস্তবায়িত না হলে জনগণের ক্ষোভ সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়, ২০২৪ সালের জুলাই আন্দোলন দমনে প্রতিবাদকারীদের ওপর মারাত্মক শক্তি প্রয়োগের নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728