1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

বাস–ট্যাংকার সংঘর্ষে নিহত ৪২ ওমরাহযাত্রী, তাদের মধ্যে একই পরিবারের ১৮ জন

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 17-11-2025 ইং
  • 10922 বার পঠিত
ad728

সৌদি আরবের মদিনা নিকটবর্তী এলাকায় বাস ডিজেল ট্যাংকারের ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৪২ জন ওমরাহযাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ১৮ জন একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা যায়, ওমরাহ পালন শেষে যাত্রীবাহী একটি বাস মদিনামুখী রাস্তা দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ডিজেলবাহী ট্যাংকারের সঙ্গে প্রচণ্ড সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসে আগুন ধরে গেলে হতাহতের সংখ্যা দ্রুত বেড়ে যায়।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরে যাওয়ার সময় অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন। ফলে তাদের বের হওয়ার সুযোগ খুব কম ছিল।

সৌদি কর্তৃপক্ষ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে। দুর্ঘটনাটি চলতি বছরের সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনাগুলোর একটি বলে উল্লেখ করেছেন কর্মকর্তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728