প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করে
তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন।
বুধবারমিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) অডিটোরিয়ামে আয়োজিত কোর্স-২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং সারাদেশে নির্বাচনী পরিবেশ যাতে স্থিতিশীল থাকে, সে জন্য সব
ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ভূমিকার পাশাপাশি সেনাবাহিনীর উপস্থিতি গুরুত্বপূর্ণ।
ড.
ইউনূস আরও জানান, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন
আয়োজন বর্তমান সরকারের অগ্রাধিকার। সে লক্ষ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সম্ভাব্য অস্থিরতা প্রতিরোধ এবং ভোটারদের আস্থা বাড়াতে সেনাবাহিনী ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

