1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

১৯ দিনে রেমিট্যান্স এসেছে ২ বিলিয়ন ডলার

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 20-11-2025 ইং
  • 12421 বার পঠিত
ad728

চলতি মাসের প্রথম ১৯ দিনে দেশে ২০০ কোটি ৮০ লাখ ডলার বা বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।

গড় হিসাবে প্রতিদিন দেশে এসেছে প্রায় ১০ কোটি ৫৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। সাম্প্রতিক মাসগুলোর তুলনায় প্রবাহকে ইতিবাচক বলে আখ্যা দিয়েছে সংশ্লিষ্টরা।

এটি গত কয়েক মাসের তুলনায় রেমিট্যান্স প্রবাহে দৃশ্যমান বৃদ্ধি। সংশ্লিষ্টরা বলছেন, রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বমুখী প্রবণতা চলমান বৈদেশিক মুদ্রা সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে রেমিট্যান্স বাড়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে

প্রণোদনা হার বাড়ানো,

ব্যাংকিং চ্যানেলে পাঠানো রেমিট্যান্সের প্রতি সরকার কেন্দ্রীয় ব্যাংকের সক্রিয় উৎসাহ,

হুন্ডি বা অনানুষ্ঠানিক পথে লেনদেন কমে আসা,

ব্যাংক কর্তৃপক্ষ বলছে, প্রবাসী আয় বাড়ার পেছনে প্রণোদনা হার বৃদ্ধি, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ, এবং অনানুষ্ঠানিক পথে লেনদেন কমে আসা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অর্থনীতিবিদরা বলছেন, রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীলভাবে বজায় থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আমদানি সক্ষমতা আরও শক্তিশালী হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728