1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 21-11-2025 ইং
  • 58548 বার পঠিত
ad728

শুক্রবার সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত শক্তিশালী ভূমিকম্পে বহু মানুষের হতাহতের ঘটনায় গভীর শোক দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব।

ডা. শফিকুর রহমান ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতিতে জরুরি সহায়তা, উদ্ধার কাজ এবং চিকিৎসা সেবার জন্য সরকার সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান। তিনি সাধারণ মানুষকেও আহতদের সহায়তা রক্তদানসহ মানবিক কাজে অংশ নেওয়ার অনুরোধ করেন।

তিনি বলেন, পুনরায় ধাক্কা অনুভূত হওয়ার সম্ভাবনা থাকায় সবাইকে সতর্ক থাকতে হবে এবং ঝুঁকিপূর্ণ ভবন বা স্থাপনায় প্রবেশ থেকে বিরত থাকতে হবে। প্রয়োজন হলে স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেন তিনি।

শোকবার্তায় তিনি উল্লেখ করেন, জাতির এই কঠিন সময়ে ভীত-সন্ত্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, আহতদের সেবা করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহমর্মিতা জানানো অত্যন্ত প্রয়োজন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..