1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

রাজধানীসহ আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল বাড্ডা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 22-11-2025 ইং
  • 10933 বার পঠিত
ad728

রাজধানী ঢাকা আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যায় এই ভূ-কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটি হঠাৎ কয়েক সেকেন্ড স্থায়ী থাকলেও অনেক বাসিন্দা তা স্পষ্টভাবে অনুভব করেছেন।

শনিবার আবহাওয়া অধিদফতরের ভূকম্পন পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্র থেকে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডা এলাকা রিখটার স্কেলে এর মাত্রা ছিল দশমিক ৩। প্রাথমিকভাবে এটিকে স্বল্প মাত্রার ভূমিকম্প হিসেবে ধারণা করা হচ্ছে।

ভূমিকম্পের পর নগরীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ দেখা দেয়। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক ভূকম্পন অনুভূত হওয়ায় ভূতাত্ত্বিকভাবে সক্রিয় অঞ্চলে অবস্থান করা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728