বাংলাদেশ বিমান বাহিনী যেকোনো জাতীয় বা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত—এ
কথা জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
শনিবার
এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বিমান বাহিনী দেশ রক্ষায় শুধু আকাশ প্রতিরক্ষা নয়, দুর্যোগ ব্যবস্থাপনা, মানবিক সহায়তা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বহুমুখী দায়িত্ব পালন করছে।
এয়ার
চিফ আরও বলেন, আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ এবং কৌশলগত সক্ষমতা বৃদ্ধির ফলে বাংলাদেশ বিমান বাহিনী এখন দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম একটি শক্তিশালী বাহিনীতে পরিণত হয়েছে। তিনি জানান, আন্তর্জাতিক প্রেক্ষাপটে উদ্ভূত যেকোনো পরিস্থিতি সামাল দিতে সদস্যরা নিয়মিত প্রশিক্ষণ ও প্রস্তুতি নিচ্ছেন।
তিনি
বলেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সর্বোচ্চ অঙ্গীকার রয়েছে। পাশাপাশি বিশ্বব্যাপী চ্যালেঞ্জ, বিশেষ করে মানবিক সংকট বা শান্তিরক্ষা কার্যক্রমেও
আমরা সবসময় প্রস্তুত।”
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

