1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ভূমিকম্পে মেট্রোরেলের চার স্টেশনে দেয়াল ও ফ্লোরে ফাটল

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 23-11-2025 ইং
  • 10421 বার পঠিত
ad728

রাজধানী ঢাকায় অনুভূত ভূমিকম্পের প্রভাবে মেট্রোরেলের চারটি স্টেশন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই যাত্রীরা কয়েকটি স্টেশনের দেয়াল, ফ্লোর এবং করিডোরে দৃশ্যমান ফাটল দেখতে পান। কোথাও কোথাও টাইলস খুলে পড়ে যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়ে।

শুক্রবারের (২১ নভেম্বর) পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রোরেলের চারটি স্টেশন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের সময় স্টেশনগুলোতে চলাচলকারী যাত্রীরা কিছুক্ষণ আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে পাশের দেয়াল থেকে দূরে সরে যান এবং নিরাপদ অবস্থানে চলে যাওয়ার চেষ্টা করেন। ভূমিকম্প থেমে যাওয়ার পরও কয়েকজন যাত্রী স্টেশনের ভেতরের ফাটল দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন।

তবে মেট্রোরেল কর্তৃপক্ষ পরিস্থিতি দ্রুত পর্যালোচনা করে জানায়, স্টেশনগুলোর মূল কাঠামো বা লোডবহনক্ষম অংশে কোনো ক্ষতি হয়নি। তাদের ভাষ্য ধরনের ফাটল মূলত বাহ্যিক স্তরের, যা সামান্য মেরামতেই ঠিক করা সম্ভব।

একজন প্রকৌশলী বলেন,
এগুলো কাঠামোগত ক্ষতি নয়। নিরাপত্তা নিশ্চিতেই আমাদের টিম সব স্টেশনে দ্রুত পরিদর্শন শুরু করেছে। বাহ্যিক ক্ষতিগুলো দ্রুত মেরামত করা হবে।

কর্তৃপক্ষ আরও জানায়, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি স্টেশনের অবকাঠামোর বিস্তারিত মূল্যায়ন চলছে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট অংশ সাময়িকভাবে ঘেরাও করে সংস্কার কাজ করা হবে।

এদিকে, বিশেষজ্ঞদের মতে, মাঝারি মাত্রার ভূমিকম্পে এমন বাহ্যিক ক্ষতি অস্বাভাবিক নয়। তবে যাত্রীদের আস্থা ফিরিয়ে আনতে দ্রুত মেরামত স্পষ্ট তথ্য দেওয়াই জরুরি।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728