দেশের নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের
জন্য
সারাদেশকে
লাল, হলুদ ও সবুজ—এই
তিন
জোনে
ভাগ
করে
পরিচালনার
সিদ্ধান্ত
নিয়েছে
নির্বাচন
কমিশন
(ইসি)।
এ
তথ্য
জানিয়েছেন
ইসি
সচিবালয়ের
সচিব
আখতার আহমেদ।
রোববার সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ের সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব আখতার
আহমেদ
বলেন,
এই
জোনিংয়ের
মাধ্যমে
প্রতিটি অঞ্চলের নিরাপত্তা ও নজরদারি আরও কার্যকরভাবে চালানো সম্ভব হবে। লাল
জোনে
সম্ভাব্য
হিংসা
বা
অব্যবস্থার
ঝুঁকি
বেশি
থাকে,
তাই
সেখানে
বিশেষ
নজরদারি
ও
নিরাপত্তা
ব্যবস্থা
থাকবে।
হলুদ
ও
সবুজ
জোনগুলোতেও
ঝুঁকির
মাত্রা
অনুযায়ী
পর্যবেক্ষণ
ও
নিয়ন্ত্রণ
রাখা
হবে।
তিনি আরও
জানান,
এই
ব্যবস্থা
নির্বাচনের
সময়
আইনশৃঙ্খলা
বজায়
রাখা
এবং
ভোটারদের
নিরাপত্তা
নিশ্চিত
করার
জন্য
অত্যন্ত
গুরুত্বপূর্ণ।
সংশ্লিষ্ট
প্রশাসন
ও
আইনশৃঙ্খলা
বাহিনী
জোন
অনুযায়ী
দায়িত্ব
পালন
করবে
এবং
প্রয়োজন
হলে
দ্রুত
পদক্ষেপ
নেবে।
বিশ্লেষকরা বলছেন,
জোন
ভিত্তিক
পর্যবেক্ষণ
ব্যবস্থা
নির্বাচনকে আরও স্বচ্ছ, নিরাপদ ও শান্তিপূর্ণ করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

