1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

কোরআন ও সুন্নাহর বিপরীতে কোনো কাজ হবে না: সালাহউদ্দিন আহমদ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 23-11-2025 ইং
  • 58452 বার পঠিত
ad728

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বাংলাদেশে কোনো কাজই কোরআন সুন্নাহর বিপরীতে করা হবে না। তিনি বলেন, দেশের সকল নীতি কর্মকাণ্ড ইসলামের মৌলিক শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।

রোববার রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে এই কথা জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “আমরা চাই দেশের সকল নীতি, কার্যক্রম এবং প্রজেক্ট ইসলামের নৈতিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হোক। কোনো কাজ ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে হবে না।

তিনি আরও বলেন, ইসলামী মূল্যবোধ নৈতিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারের সকল কর্মকাণ্ড পরিকল্পিত বাস্তবায়ন করা প্রয়োজন। নাগরিকদের মৌলিক অধিকার এবং সামাজিক ন্যায় নিশ্চিত করাও নীতির অংশ।  

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..