1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া ভর্তি

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 23-11-2025 ইং
  • 58868 বার পঠিত
ad728

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার তাঁকে গুলশানের বাসভবন থেকে হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছু রুটিন টেস্ট, পুরোনো শারীরিক জটিলতা পর্যবেক্ষণ এবং সমন্বিত স্বাস্থ্য মূল্যায়নের জন্য তাঁকে হাসপাতালে রাখা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর স্বাস্থ্য পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

দলীয় নেতাকর্মীরা হাসপাতালে গিয়ে তাঁর সুস্থতা কামনা করেন। বিএনপি নেতারা জানান, নিয়মিত চিকিৎসার অংশ হিসেবেই এই ভর্তি, এতে উদ্বিগ্ন হবার কিছু নেই।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় সবধরনের পরীক্ষা সম্পন্ন হওয়ার পর চিকিৎসকেরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..