দেশের আসন্ন জাতীয় নির্বাচনকে স্বচ্ছ ও নির্ভরযোগ্য করতে প্রধান নির্বাচন উপদেষ্টা সম্প্রতি কমনওয়েলথের সহায়তা চেয়েছেন। তিনি জানান, নির্বাচনের প্রতিটি ধাপের স্বচ্ছতা এবং কার্যক্রমের মান উন্নয়নের জন্য আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য।
সোমবার রাষ্ট্রীয়
অতিথি ভবন যমুনায়
কমনওয়েলথের মহাসচিব
শার্লি আয়রকর বটচওয়ের
সঙ্গে বৈঠকে প্রধান
উপদেষ্টা এই
সহায়তা চান।
নির্বাচনে কয়েকটি পর্যবেক্ষণ দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে কমনওয়েলথ। বাংলাদেশের নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করবে কমওয়েলথ।
উপদেষ্টা বলেন, “নির্বাচন প্রক্রিয়ার সব পর্যায়ে কমনওয়েলথের পরামর্শ এবং প্রযুক্তিগত সহায়তা আমাদেরকে আন্তর্জাতিক মান বজায় রাখতে সাহায্য করবে। এটি ভোটারদের আস্থা বৃদ্ধি করবে এবং নির্বাচনকে আরও অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ করবে।”
তিনি আরও বলেন, কমনওয়েলথের সহায়তা ভোটার তালিকা যাচাই, পর্যবেক্ষণ প্রক্রিয়া এবং নির্বাচনী ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া, নির্বাচন কমিশন ধাপে ধাপে এসব উদ্যোগ বাস্তবায়ন করবে যাতে দেশের নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সততা নিশ্চিত হয়।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

