যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও পরিস্থিতির উন্নতি হয়নি। গাজার সরকারি গণমাধ্যম দফতর জানিয়েছে, গত ৪৪ দিনে ইসরাইল প্রায় ৪৯৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের ৩৪২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। যার মধ্যে অধিকাংশই নারী, শিশু ও প্রবীণ।
প্রতিবেদনে বলা হয়, এসব হামলায় তিন শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং অনেক মানুষ আহত হয়েছেন। যুদ্ধবিরতির শর্ত বজায় রাখতে আন্তর্জাতিক মহল আহ্বান জানালেও মাঠের পরিস্থিতি অস্থির রয়ে গেছে।
গাজার প্রশাসন জানায়, এসব আক্রমণে ঘরবাড়ি, বেসামরিক স্থাপনা ও জরুরি সেবাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় পর্যায়ে মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
আন্তর্জাতিক সংস্থাগুলো যুদ্ধবিরতি বজায় রাখতে এবং বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে।