1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে: রুহুল কবির রিজভী

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 25-11-2025 ইং
  • 10079 বার পঠিত
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে যে অতিরিক্ত প্রস্তুতি নেওয়া দরকার, দল তা নেবে। নির্বাচনের জন্য বিএনপি সম্পূর্ণ প্রস্তুত।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সব কথা বলেন তিনি।

রিজভী জানান, ইতোমধ্যে কেন্দ্র থেকে শুরু করে জেলা, মহানগর উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে, আর মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

তিনি বলেন, দলীয় কাঠামোকে সক্রিয় শক্তিশালী রাখতে বিভিন্ন সমন্বয় সভা, প্রশিক্ষণ এবং গণসংযোগ চলমান রয়েছে। ভোটারদের সঙ্গে সংযোগ বাড়ানো এবং প্রচারণা কৌশল নির্ধারণের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।

রিজভী দাবি করেন, জনগণ পরিবর্তনের অপেক্ষায় আছে এবং বিএনপি তাদের প্রত্যাশার জায়গায় দাঁড়াতে প্রস্তুত।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728