1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

নির্বাচন কমিশনকে সরকারের চেয়ে বেশি প্রস্তুতি নিতে হবে: শারমীন এস মুরশিদ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 25-11-2025 ইং
  • 27080 বার পঠিত
ad728

সমাজকল্যাণ এবং মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করা হবে। তবে তিনি মনে করান, নির্বাচন কমিশনকে সরকারের চেয়ে বেশি প্রস্তুতি নিতে হবে যাতে ভোট প্রক্রিয়া সুষ্ঠু নিরপেক্ষ হয়।

মঙ্গলবারনারী-শিশুর সুরক্ষায়, জনতার কাতারে সরকারশীর্ষক মতবিনিময় সভায় অংশগ্রহণ করতে এসে রংপুর মেডিকেল কলেজ অডিটরিয়াম প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, নির্বাচনের সময়সূচি অনুযায়ী ভোট গ্রহণ কার্যক্রম নিশ্চিত করতে হলে কমিশনকে সকল ধরণের প্রস্তুতি সময়মতো সম্পন্ন করতে হবে। সরকারের দায়িত্ব থাকলেও নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে এবং বেশি কার্যকরভাবে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং জনগণের বিশ্বাস বজায় রাখতে কমিশনের উদ্যোগ অপরিহার্য। ভোটারদের নিরাপত্তা এবং ভোটের প্রতি আস্থা নিশ্চিত করতে সব পর্যায়ে প্রস্তুতি জোরদার করা প্রয়োজন।

শারমীন এস মুরশিদ আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন আয়োজন হবে এবং জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728