1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ভেনেজুয়েলা উপকূলে মাদকবিরোধী অভিযান: সন্তুষ্ট ট্রাম্প, অভিযান অব্যাহত থাকবে

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 25-11-2025 ইং
  • 58322 বার পঠিত
ad728

ভেনেজুয়েলা উপকূলে মাদকবিরোধী অভিযানে সন্তুষ্টি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে তথ্য জানান প্রেস সচিব ক্যারোলিন লেভিট।

ব্রিফিংয়ে তিনি জানান, এই অভিযান সরকারের নির্ধারিত লক্ষ্য অনুযায়ী সফলভাবে পরিচালিত হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টি নজর রাখছেন এবং প্রয়োজন অনুযায়ী অভিযানকে আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন।

প্রেস সচিবের বরাত দিয়ে বলা হয়েছে, অভিযান অব্যাহত থাকবে এবং মাদক পাচার রোধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কঠোরভাবে চালানো হবে। এই উদ্যোগকে দেশের নিরাপত্তা এবং আন্তর্জাতিক মাদক বিরোধী কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, অভিযান চলাকালে আইন অনুযায়ী মাদক পরিবহনকারী গ্রুপগুলোর গতিবিধি নজরদারি করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..