1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ভয়াবহ বন্যা: ইন্দোনেশিয়ায় ১০ নিহত, থাইল্যান্ডে মৃত ৩৩

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 26-11-2025 ইং
  • 11521 বার পঠিত
ad728

ইন্দোনেশিয়া  থাইল্যান্ডে দুই দেশে আকস্মিক বন্যা দুর্যোগজনিত পরিস্থিতিতে বহু মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

মাত্র এক রাতের বৃষ্টি, আর তাতেই ডুবে গেছে ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশের উত্তরাঞ্চলের সিবোলগা শহর। ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশে ভারি বর্ষণের পর আকস্মিক বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। বন্যার পানি দ্রুত বাড়তে থাকায় অন্তত দুই হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

অন্যদিকে, থাইল্যান্ডে ৩০০ বছরের ইতিহাসে সর্বোচ্চ বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। পানিবন্দি হয়ে পড়েছেন বহু মানুষ। দেশের বেশ কয়েকটি প্রদেশে জরুরি সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেছে থাই প্রশাসন। সামরিক বাহিনীর নৌকা হেলিকপ্টারে করে পৌঁছে দেয়া হচ্ছে ত্রাণ। প্রয়োজনে ভাসমান হাসপাতাল তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছে সেনাবাহিনী।

দুই দেশেই ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728