হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলায় একাধিক উঁচু আবাসিক টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, অগ্নিকাণ্ডে বহু মানুষ দগ্ধ হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় সময় বুধবার বিকেল ২টা ৫১ মিনিটে ওয়াং ফুক কোর্ট নামে একটি আবাসিক এলাকায় আগুন লাগে।
আগুন ছড়িয়ে পড়লে ভবনের বিভিন্ন তলায় বাসিন্দারা আটকে পড়েন। উদ্ধারকর্মীরা নিরাপদ পথ তৈরি করে মানুষজনকে বের করে আনতে কাজ করছেন। তবে এখনো কিছু মানুষ ভবনের ভেতরে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে।
ফায়ার সার্ভিস এক বিবৃতিতে বলেছে, ‘আশেপাশের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার, দরজা-জানালা বন্ধ রাখা এবং শান্ত থাকার পরামর্শ দেয়া হচ্ছে। জনসাধারণকে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়া এড়িয়ে চলার পরামর্শও দেয়া হচ্ছে।’
হংকং ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। ভবনের ভেতরে ধোঁয়ার মাত্রা বেশি থাকায় উদ্ধারকাজে বাধা সৃষ্টি হয়েছে।
দগ্ধ ও ধোঁয়া ইনহেলেশনে আক্রান্ত লোকজনকে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হচ্ছে। আশপাশের ভবনগুলোও খালি করে দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে। তবে বিষয়টি নিশ্চিত করতে অগ্নি-তদন্ত দল কাজ শুরু করেছে।
হংকং প্রশাসন জানিয়েছে,
ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বাসিন্দাদেরকে বিকল্প আশ্রয়ে স্থানান্তর করা হয়েছে।
ঘটনাটি আন্তর্জাতিক মহলেও উদ্বেগ সৃষ্টি করেছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

