ইসরায়েলি হামলায় দীর্ঘমেয়াদি ধ্বংসযজ্ঞের পর গাজায় ইতোমধ্যেই লাখো মানুষ গৃহহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। এর মধ্যেই ঝড় ও আকস্মিক বন্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আশ্রয়হীন ফিলিস্তিনিদের জন্য শুরু হয়েছে নতুন দুঃসহ বাস্তবতা।
গাজার বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের ফলে অস্থায়ী তাঁবু ও প্লাস্টিকের আশ্রয়গুলো পানিতে তলিয়ে গেছে। অনেক পরিবার রাতের অন্ধকারে তাদের স্বল্প সম্পদ রক্ষা করার চেষ্টা করলেও তীব্র ঠাণ্ডা, কাদামাটি ও বন্যার পানির কারণে দুর্ভোগ চরমে পৌঁছেছে।
মানবাধিকার সংস্থাগুলো জানায়—
অনেক তাঁবুর ভিতরে হাঁটু–সমান পানি ঢুকে পড়েছে। খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবার তীব্র সংকট দেখা দিয়েছে। শিশুসহ বয়স্কদের মধ্যে ঠাণ্ডাজনিত রোগবালাই দ্রুত ছড়াচ্ছে ।
বন্যা পরিস্থিতি ও আবহাওয়ার অবনতির কারণে ত্রাণ পৌঁছেতেও দেরি হচ্ছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর মতে, গাজায় ত্রাণ সরবরাহ করা এখন “আগের যেকোনো সময়ের চেয়ে বেশি কঠিন”।
জলবায়ুজনিত এই অতিরিক্ত দুর্যোগ গাজায় বিদ্যমান মানবিক সংকটকে আরও মারাত্মক করে তুলতে পারে। বিশেষ করে যেসব শিশু ও অসুস্থ মানুষ নিরাপদ আশ্রয় বা পর্যাপ্ত উষ্ণতা পাচ্ছেন না, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

