ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
শুক্রবার (২৮ নভেম্বর) মধ্যরাতে বেগম জিয়াকে দেখতে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, মির্জা আব্বাসসহ নেতারা।
হাসপাতাল সূত্র জানায়, বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল নিয়মিত তার চিকিৎসা তদারকি করছে। প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষাসহ সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
খালেদা জিয়ার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকে হাসপাতাল এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে। তারা বাইরে অবস্থান নিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন, চেয়ারপারসনের অবস্থা নিয়ে তারা উদ্বিগ্ন হলেও চিকিৎসক দলের পরামর্শ অনুযায়ী সবকিছু পরিচালিত হচ্ছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

