1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

কৃষ্ণসাগরে তুরস্ক উপকূলে রাশিয়ার দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, উদ্ধার ৪৫

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 29-11-2025 ইং
  • 54473 বার পঠিত
ad728

কৃষ্ণসাগরে তুরস্ক উপকূলের কাছে রাশিয়ার দুটি তেলবাহী ট্যাংকার জাহাজে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পরপরই কাইরোস ভিরাট নামের ট্যাংকার দুটিতে আগুন ধরে যায়।

স্থানীয় সময় শুক্রবার (২৮ নভেম্বর) কৃষ্ণসাগরে তুরস্কের উপকূল থেকে কয়েক নটিক্যাল মাইল দূরে পরপর দুই তেলবাহী জাহাজে আগুন ধরে যায়।

তুরস্কের কোস্টগার্ড দ্রুত অভিযান চালিয়ে দুই জাহাজ থেকে ৪৫ জনকে উদ্ধার করেছে। তবে এখনও বিস্ফোরণের কারণ স্পষ্ট হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তুরস্কের পরিবহন মন্ত্রণালয় জানায়, গাম্বিয়ার পতাকাবাহী কাইরোস প্রথমে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। মিশর থেকে রাশিয়ার নোভোরোসিস্কে জাহাজটি খালি অবস্থায় যাচ্ছিল। ঘটনাস্থল ছিল কোজায়েলি উপকূল থেকে প্রায় ২৮ নটিক্যাল মাইল দূরে এই দুর্ঘটনা ঘটে।

 কয়েক ঘণ্টা পরেই প্রায় ৩৫ নটিক্যাল মাইল দূরে ভিরাট নামের আরেকটি নিষিদ্ধ ট্যাংকারে আগুন ধরে যায়। এটিকে হামলার শিকার বলে উল্লেখ করেছে তুরস্কের মেরিটাইম কর্তৃপক্ষ। যদিও জাহাজটির আঘাতের উৎস নিয়ে এখনই কিছু নিশ্চিত করা হয়নি।

দুর্ঘটনার পর কৃষ্ণসাগরসংলগ্ন পুরো এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728