1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

গাজায় ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি শিশুর মৃত্যু

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 29-11-2025 ইং
  • 10077 বার পঠিত
ad728

দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের পূর্বে বানি সুহেলা এলাকায় ইসরাইলি বাহিনীর ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র জানিয়েছে, হামলার সময় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যম আল জাজিরাকে জানান, শনিবার সকালে আল-ফারাবি স্কুলের কাছে একদল বেসামরিক নাগরিকের উপর ড্রোন বোমা ফেলে ইসরাইল। এতে জুমা এবং ফাদি তামের আবু আসি নামে দুই ভাই নিহত হয়।

 গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে পরে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

হামলার নিন্দা জানিয়ে মানবাধিকার সংস্থাগুলো বলছে, শিশুদের ওপর ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং তা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের শামিল।

ঘটনার পর এলাকায় টহল উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। তবে এই হামলার ব্যাপারে ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728