1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

মেট্রোরেল প্রকল্পের মেয়াদ বাড়ছে, ৭৫৫ কোটি টাকা ব্যয় কমবে

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 01-12-2025 ইং
  • 9534 বার পঠিত
ad728

মেট্রোরেলে কমলাপুর যাওয়া দীর্ঘায়িত হচ্ছে। ৩ বছর বাড়ছে  ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি ) লাইন-৬ প্রকল্পের মেয়াদ।   প্রায় ৭৫৫ কোটি টাকা ব্যয় কমছে। এমন ১১টি সংশোধনের প্রস্তাব নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায় উঠেছে মেট্রোরেল- ৬ প্রকল্প। এটি হলো ৩য় সংশোধনী।১ ডিসেম্বর ( সোমবার) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভা শুরু হয় ।সংশোধিত প্রকল্প প্রস্তাব অনুযায়ী, মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর বিজয় সরণি, ফার্মগেট, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মতিঝিল স্টেশনের প্রবেশ ও প্রস্থান কাঠামোর জন্য অতিরিক্ত ৩ দশমিক ৫৬ হেক্টর জমি আর প্রয়োজন হয়নি। এভাবে ১ হাজার ১২১ কোটি টাকা সাশ্রয় হচ্ছে। ৪ টি স্টেশন প্লাজা নির্মাণ প্রকল্প প্রস্তাব থেকে বাদ দেওয়া হয়েছে। এবাবদ ব্যয় সাশ্রয় হচ্ছে ১৬৫ কোটি টাকা। উত্তরা উত্তর, উত্তরা মধ্য, আগারগাঁও ও মতিঝিল স্টেশনে এই প্লাজাগুলো নির্মাণের কথা ছিল। এছাড়া মূল লাইন, সিভিল ও স্টেশন নির্মাণে ১১৬ কোটি টাকা, ইলেকট্রিক ও মেকানিক্যাল (ইঅ্যান্ডএম) রেলওয়ে ম্যানেজমেন্ট সিস্টেমে ৯০ কোটি ৪৫ লাখ টাকা ও পুনর্বাসন পরামর্শ সেবায় প্রায় ৩ কোটি টাকা সাশ্রয় হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728