1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

দুর্গাপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

প্রতিবেদনঃ নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইমঃ 03-12-2025 ইং
  • 17930 বার পঠিত
ad728

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা ও পৌর বিএনপি ও তার সহযোগী সংগঠনের আয়োজনে এক দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর পৌরশহরের দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা ওয়ালী উল্লাহ দোয়া পুর্ব আলোচনায় বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঢাকায় এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। উনার শারীরিক অবস্থা এখনো শঙ্কটাপন্ন। ইতোমধ্যে বিজয় দিবসের দলীয় সকল কার্যক্রম স্থগিতের নোটিশ দেয়া হয়েছে। দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক সহাবস্থানের স্বার্থে আমাদের নেত্রীর সুস্থতা অত্যন্ত জরুরি। আসুন আমরা সবাই, বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য মহান আল্লাহর কাছে  বেশি বেশি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করি। মহান আল্লাহ যেনো, আমাদের নেত্রীকে সম্পূর্ণ সুস্থতা দান করেন এবং আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তাওফীক দেন।এসময় অন্যদের মাঝে, উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সহ:সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ্, সহ:সভাপতি এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার সহ পৌর বিএনপি, উপজেলা যুবদল,  পৌর যুবদল, উপজেলা ও পৌর ছাত্রদল, শ্রমীক দল সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।অপরদিকে দুর্গাপুর উপজেলা মটরযান কর্মচারী ইউনিয়নের আয়োজনে, উত্রাইল বাজার জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728