1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ভারি বৃষ্টির আভাস

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 15-06-2025 ইং
  • 16714 বার পঠিত
ad728

দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে গত ৭ জুন থেকে। রোববার অধিকাংশ জায়গায় তাপপ্রবাহ কমে যেতে পারে। আজ দেশের সাত বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়া অফিস বলছে, রোববার রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি মিলিমিটার হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, সোমবার থেকে তিনদিন দেশজুড়ে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এ সময় জলাবদ্ধতা ও পাহাড় ধ্বসের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত আগামী ২৯ তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728