1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

মার্কিন বাহিনীর হামলা ইরানগামী মালবাহী জাহাজে

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 13-12-2025 ইং
  • 7027 বার পঠিত
ad728

 চীন থেকে ইরানগামী একটি মালবাহী জাহাজে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।গত নভেম্বর মাসে এই অভিযান চালানো হয় বলে ১২ ডিসেম্বর ( শুক্রবার )মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়।নাম প্রকাশ না করা শর্তে মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কা থেকে কয়েকশ মাইল দূর থেকে জাহাজটি জব্দ করে মার্কিন সামরিক বাহিনী।কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো সমুদ্রে ইরানগামী কার্গো জাহাজ জব্দের এমন ঘটনা ঘটল।গত নভেম্বরে এ অভিযান পরিচালিত হয়। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উপকূলের কাছ থেকে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করার কয়েক সপ্তাহ আগে এই ঘটনা ঘটে।জাহাজটিতে প্রচলিত সমরাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ও উপকরণের চালান ছিল। অভিযানে মার্কিন বাহিনী সেই সামগ্রী সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়।যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদন নিশ্চিত করেনি। তবে এক কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, জব্দকৃত সামগ্রী ইরানের প্রচলিত অস্ত্র নির্মাণে ব্যবহারযোগ্য হতে পারে। এই সামগ্রী সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহার করা সম্ভব।সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, বিশেষ ওই অভিযানের পর জাহাজটি পুনরায় গন্তব্যের দিকে যাত্রা করে।এ ব্যাপারে জানতে চীন এবং ইরানের সঙ্গে যোগাযোগ করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল, কিন্তু দু’দেশের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728