1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ভোটের ফল নয়, নেতৃত্বই আসল—ক্রীড়ামন্ত্রী হতে পারেন আমিনুল

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 13-02-2026 ইং
  • 4302 বার পঠিত
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই আলোচনায় ছিলেন ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। গুঞ্জন ছিল, নির্বাচনে বিজয়ী হলে ক্রীড়ামন্ত্রীর পদ পেতে পারেন তিনি।

কিন্তু নির্বাচনে বিজয় হতে পারেননি তিনি। তবে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কর্নেল (অব.) মো. আব্দুল বাতেনের কাছে তিনি পরাজিত হন।


ঘোষিত ফলাফল অনুযায়ী, ঢাকা-১৬ আসনের ১৩৭টি কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল মো. আব্দুল বাতেন মোট ভোট পেয়েছেন ৮৬ হাজার ৮২৩টি। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন মোট ৮৪ হাজার ২০৭ ভোট।


আমার জন্য যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ: তারেক রহমান

তবে নির্বাচনে না জিতলেও ক্রীড়ামন্ত্রী হওয়ার সুযোগ রয়েছে আমিনুলের সামনে। কারণ, বড় ব্যবধানে জিতে সরকার গঠন করতে যাচ্ছে তার দল বিএনপি। ফলে ‘টেকনোক্রেট’ কোটায় আমিনুল হকের মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি ক্রীড়াপ্রেমীদেরও দাবি, এ মুহূর্তে আমিনুলের চেয়ে যোগ্য ও ত্যাগী আর কেউ নেই।


গুঞ্জন রয়েছে, বিএনপিও আমিনুলকে ‘টেকনোক্রেট’ কোটায় মন্ত্রী বানানোর কথা ভাবছে। কারণ বেসরকারিভাবে ভোটে জিতে যারা সংসদ সদস্য হয়েছেন তাদের চেয়েও যোগ্যতার বিচারে অনেক এগিয়ে রয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল হক।


এ নিয়ে উপমহাদেশে দাবায় প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ বলেন, এই মুহূর্তে ক্রীড়াঙ্গনের সবচেয়ে যোগ্য ব্যক্তি আমিনুলই। দল চাইলে তাকে টেকনোক্রেট হিসেবে মন্ত্রী করতেই পারে। গত এক দশক যে পরিমাণ জুলুম-নিপীড়ন সহ্য করেছে যা অনেক শীর্ষ নেতাও করেননি। তার অবদান ত্যাগের বিষয়ের পাশাপাশি যোগ্যতা বিবেচনায় তাকে সম্মান দেয়া উচিত। এতে দেশের ক্রীড়াঙ্গনই উপকৃত হবে।


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728