আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়, কাঁচাপাট রপ্তানিকারকদের ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখভিত্তিক বিদ্যমান ঋণের দুই শতাংশ ডাউন পেমেন্ট বা এককালীন জমা দিয়ে আবেদন করার সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। তবে রপ্তানি কার্যক্রমে বিভিন্ন জটিলতার কারণে অনেক উদ্যোক্তা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি। কাঁচাপাট খাতের চলমান সমস্যা বিবেচনা করে এই সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। গ্রাহক তার খেলাপি (শ্রেণিকৃত) ঋণের স্থিতির দুই শতাংশ অর্থ জমা দিয়ে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

